বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

হাতিয়ায় জবাইকৃত একটি হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬১ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ

হাতিয়া প্রতিনিধি:  নোয়াখালীর হাতিয়ায় জবাইকৃত একটি হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার(০৩ সেপ্টেম্বর)সন্ধ্যায় বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একইদিন সকাল আটটায় কোস্ট গার্ড হাতিয়া স্টেশন গোপন সংবাদের তথ্য নিশ্চিত হয়ে চর আতাউর এলাকায় এক অভিযান পরিচালনা করে প্রায় ৪০ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করে।

বিসিজি স্টেশন দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়ন সংলগ্ন চর আতাউর এলাকায় আজ সকালে একটি হরিণ জবাইয়ের তথ্য পাওয়া যায়। পর এর সত্যতা নিশ্চিত হয়ে আমরা অভিযান পরিচালনা করি। এতে প্রায় ৪০ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু মাংস ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
জবাইকৃত হরিণটি পরবর্তীতে হাতিয়া বন বিভাগের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

এবিষয়ে উপজেলার নলচিরা রেঞ্জের বিট কর্মকর্তা মো.বাবুল হক জানান, বন আইন অনুযায়ী জবেহকৃত হরিণটাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাতিয়া কোর্টের উত্তর পাশে মাটিচাপা দেওয়া হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর