শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

কাপ্তাইয়ে সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮০ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ব্যাঙছড়ি নতুন পাড়ার একমাত্র চলাচলের সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় দুই মাস আগে টানা বর্ষণে সড়কটির একটি অংশ মাটির নিচে ধসে যায়। এতে পাড়ার বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও দেখা দিয়েছে ভোগান্তি।

স্থানীয়রা জানান, ব্যাঙছড়ি ডাবল ব্রিজ ও নতুন পাড়া এলাকার এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। পাড়ার বাসিন্দাদের যাতায়াতের পাশাপাশি ঝুম চাষের ফসল ও বিভিন্ন ধরনের সবজি এই সড়ক দিয়ে বাজারে আনা-নেওয়া করা হয়। সড়কটি ধসে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, বয়স্ক মানুষ ও কৃষকদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, নতুন পাড়ায় প্রায় ১০০ পরিবারের দেড় হাজারের বেশি মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্ষণে ধসের পর পরিস্থিতি আরও নাজুক হয়েছে। দ্রুত সড়ক ও ব্রিজটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

পাড়ার হেডম্যান সুইচিমং মারমা ও মংসিলা কার্বারী বলেন, “আমাদের একমাত্র চলাচলের সড়কটি ধসে যাওয়ায় পাড়ার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। দ্রুত সড়কটি মেরামতের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

স্থানীয় বাসিন্দা সুই প্রু মারমা ও উচিপ্রু মারমা বলেন, “সড়কটি ধসে যাওয়ায় স্কুল-কলেজপড়ুয়া ছেলে-মেয়েরা এবং অসুস্থ ও বয়স্ক মা-বাবাকে নিয়ে চলাচলে অনেক কষ্ট হচ্ছে। আমরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।

৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইমান আলী বলেন, “সড়কটি ধসে যাওয়ার ঘটনা সত্য। এ কারণে এলাকাবাসীর চলাচলে ভোগান্তি হচ্ছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সাময়িকভাবে চলাচলের উপযোগী করতে কিছু মেরামত কাজ করেছি। স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, “আপাতত আমাদের কোনো বরাদ্দ নেই।

বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে আগামী দিনে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কটির ক্ষতি আরও বাড়তে পারে। এতে নতুন পাড়ার দেড় হাজারের বেশি মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর