বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

প্রকাশ্যে ঘোরাফেরার অভিযোগ জুলাই গণহত্যা মামলার আসামি রায়হান গফুরের বিরুদ্ধে

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৮ বার পঠিত
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার একাধিক মামলার আসামি ও ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রায়হান গফুর প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আটিপাড়া এলাকায় নিজ বাসায় অবস্থান করে তিনি নিয়মিত উত্তরা এলাকায় চলাফেরা করছেন।

অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা রাখা রায়হান গফুর এখনো উত্তরা এলাকায় প্রভাব বিস্তার করে যাচ্ছেন। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন গোপন মিছিল ও বৈঠকে তিনি সরাসরি অংশগ্রহণের পাশাপাশি অর্থায়নও করেন।

স্থানীয়দের আরও অভিযোগ, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য থাকার পরও তাকে গ্রেপ্তার না করায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, নিজেকে রক্ষা করতে তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিষয়ে তথ্য দিয়ে তাদের গ্রেপ্তারে ভূমিকা রেখেছেন। এছাড়া তার অনুসারী কিশোর গ্যাং ও বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

অভিযোগকারীদের দাবি, জুলাই-আগস্টের সহিংসতার সময় উত্তরা এলাকায় সংঘটিত ঘটনাগুলোতে রায়হান গফুর সরাসরি জড়িত ছিলেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।

প্রথম পর্ব

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর