বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে রাজস্থলীতে বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৭ বার পঠিত
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই,(রাঙামাটি) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে সবুজায়ন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে রাঙামাটির রাজস্থলীতে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ১৮ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাজস্থলী, হ্নারা ও ধনুছড়ি রেঞ্জের যৌথ উদ্যোগে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী রেঞ্জ বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের প্রতিনিধি আবুল হাসেম মেম্বার ও রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বল্পমেয়াদি ফলদ, দীর্ঘমেয়াদি বনজ ও ঔষধি প্রজাতির চারা বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে আমলকী, বেল, তেঁতুল, সুপারি, নারকেল, মেহগনি, লোহাকাঠ, গর্জন ও দেবদারু।

এ ছাড়া একই প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ধনুছড়ি রেঞ্জে আরও ৫ হাজার গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে এবং পরিবেশ সংরক্ষণে সরকারি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলে বনায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব গাছ দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর