বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

হাতিমারা ডিগ্রি কলেজ সংলগ্ন বেদখল জমি উদ্ধার: ১৫ বছর পর দখল বুঝে পেলেন পান্না ইসলাম

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ

মোসা: মারিয়া আক্তার,স্টাফ রিপোর্টার গাজীপুর:গাজীপুরের হাতিমারা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেদখলে থাকা ২.৫ শতাংশ জমি আদালতের রায়ের পর ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিক মোছা. পান্না ইসলামকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উক্ত জমিটি গত প্রায় ১৫ বছর ধরে মো. জনি নামে এক ব্যক্তি অবৈধভাবে দখল করে ভোগ করছিলেন। আইনি প্রক্রিয়া শেষে আদালতের রায় পক্ষে আসার পর জমির প্রকৃত মালিক মোছা. পান্না ইসলাম প্রশাসনের সহায়তায় নিজ জমি উদ্ধারের আনুষ্ঠানিক পদক্ষেপ নেন।

এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের যৌথ উপস্থিতিতে উক্ত জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী ২.৫ শতাংশ জমির সীমানা নির্ধারণ করে পান্না ইসলামের নিকট হস্তান্তর করা হয়।

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার পর নিজের জমি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মোছা. পান্না ইসলাম। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

এদিকে দীর্ঘদিন বেদখল থাকা জমি প্রশাসনিক তৎপরতায় প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি দেখা গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার পাওয়ার এই ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাটি বিজ্ঞজনেরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর