বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসলাম চৌধুরী বিএনপি বাংলাদেশী ভাবধারার ধারক বাহক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি: মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভূমির স্বকীয়তা, নিজেদের আত্ম পরিচয় এবং মাথা উঁচু করে গৌরবময় অভিযাত্রার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। ধীরে ধীরে বিএনপি এদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, সমৃদ্ধির একমাত্র বিশ্বস্থ ঠিকানার পাশাপাশি এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্ভভৌমত্বের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সীতাকুন্ড পৌর সদরে অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল র‌্যালী ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

আসলাম চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা এদেশের গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে আপোষহীন নেত্রীর উপাধি পেয়েছেন। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে অনন্য অনুকরণীয় রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান তৈরী করেছিলেন।

শহীদ জিয়া ও বেগম জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশকে পুনরায় স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করেছেন। তার মেধাবী ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ মানবিক ও পরিবর্তিত রাজনীতির রোল মডেলে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নিতে বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দলের মধ্যে বিভাজন তৈরী করা যাবে না। সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাদেশে তুলে ধরা হবে ইনশাল্লাহ।

সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবাযক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপি আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালেহ আহমদ সলু, বিএনপি নেতা ইউসুফ নিজামী, বদিউল আলম বদরুল, দিদারুল ইসলাম মাহমুদ, নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুরুদ্দিন মো: জাহাঙ্গীর চেয়ারম্যান, মোজাহের উদ্দিন আশরাফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিশাল র্যালী সীতাকুন্ড পৌর সদর প্রদক্ষিন শেষ দিবসের কর্মসূচীর সমাপ্তি ঘটে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর