বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি পুনর্বহাল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর আওতাধীন আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক লীগের পূর্বে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে পুনরুজ্জীবিত ও পুনর্বহাল করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

​নবনিযুক্ত ও পুনর্বহালকৃত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলমগীর ফেরদৌস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সোহেল।

​সংগঠন সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়েছিল।

সার্বিক সাংগঠনিক পর্যালোচনা এবং তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও সক্রিয় রাখার উদ্দেশ্যে উক্ত কমিটিকে পুনরায় বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর কমিটি।

​দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সভাপতি মোহাম্মদ আলমগীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল জানান, “আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, আমরা তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের সুনাম ও আদর্শ বজায় রেখে কাজ করে যাব।আকবর শাহ থানাকে স্বেচ্ছাসেবক লীগের একটি শক্তিশালী দুর্গে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।”

​কমিটি পুনর্বহালের খবর ছড়িয়ে পড়ার পর আকবর শাহ থানা এলাকার নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আনন্দের আমেজ দেখা গেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর