সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: র্যালী,আলোচনা সভা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার সেনবাগ জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে ব্যান্ড পার্টির বাদ্যের তালে, রং বেরংয়ের ব্যনার, ফেস্টুন নিয়ে র্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক বলেন শহিদ জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার দল বিএনপি, সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করতে হবে।
সামনে স্থানীয় সরকার নির্বাচন, একক প্রার্থীকে সমর্থন দেয়া হবে,আন্দোলন সংগ্রামে থাকা জনগণের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিকেই সমর্থন দেয়া হবে।
উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে উক্ত র্যালী পূর্ব সমাবেশে ও র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো ইলিয়াস,পৌর বিএনপির আহবায়ক ফারুক ,সদস্য সচিব সহিদ উল্যাহ,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল হান্নান লিটন,পৌর বিএনপির মির্জা মোস্তফা, হুমায়ুন কবির হুমু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন,সাবেক যুগ্ন আহবায়ক নুর নবী রাজু,পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন,সদস্য সচিব ইমরান হোসেন স্বপন,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ সানা উল্যাহ, পৌর ছাত্রদলের আহবায়ক আলা উদ্দিন,সহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী।
র্যালীতে মরহুমা বেগম খালেদা জিয়া সেজে এক ক্ষুদে শিক্ষার্থীর অংশগ্রহণ উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।
এছাড়া লাল সবুজ শাড়ি পরে প্ল্যাকার্ড , দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে ক্ষুদে শিক্ষার্থী ও ছাত্রীদলের অংশগ্রহণ র্যালীকে আকর্ষণীয় করে তোলে।