বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

মৌচাকে মাদক সম্রাট সুলতানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবার উজ্জ্বলের মুখে এসিড নিক্ষেপ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সুলতান মাহমুদ আবীরকে ঘিরে একের পর এক অভিযোগের মধ্যেই এবার উজ্জ্বল নামে এক ব্যক্তির মুখে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

এতে উজ্জ্বলের মুখ ও চোখের এক পাশে গুরুতর জখম হয়েছে। পরে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়দের দাবি, গতকালের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে গুঁড়া মরিচ ও এসিড জব্দ করে বলে জানা গেছে।

এর আগে সুলতান মাহমুদ আবীরের বিরুদ্ধে বন বিভাগের জমি দখল, ঘরবাড়ি নির্মাণ, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এসব অভিযোগের জেরে বুধবার এলাকাবাসী তার দখলে থাকা বলে দাবি করা বন বিভাগের জমিতে নির্মিত কয়েকটি ঘরবাড়ি ভেঙে দেয়।

স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করেন সুলতান মাহমুদ আবীর। তার বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।

উজ্জ্বলের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর