বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

টেকনাফে পৃথক দু্ইটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৫ হাজার পিস ইয়াবা জব্দ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪২ বার পঠিত
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : টেকনাফে পৃথক দু্ইটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার ২৬ আগস্ট ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া ১৪ নং ব্রীজ সংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে আজ ২৬ আগস্ট ২০২৬ বুধবার ভোর ৫টায় উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গোলা ও ১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাং কর্তৃক গত ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও জব্দকৃত মাদক এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর