বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

বাঁশখালীতে কুম্ভমেলা ২৩ জানুয়ারি শুরু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪২ বার পঠিত
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম: বাঁশখালীর ঋষিধামে ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা আয়োজন করা হয়েছে।

২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনব্যাপী এই মেলা চলবে। প্রথম দিন সকাল ৮টায় ঋষিধাম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মাধ্যমে শুরু হবে কর্মসূচি। মেলায় অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের সাধু, সন্ন্যাসী ও ধর্মীয় ব্যক্তিত্বরা।

ঋষিধামে কুম্ভমেলার প্রবর্তক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ১৯৫৭ সালে এই মেলা শুরু করেছিলেন। ভারতের হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিকে ঋষিকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। যারা সেখানে যেতে অক্ষম, তাদের মনোবাসনা পূরণের লক্ষ্যে স্বামীজি এই মেলা প্রবর্তন করেছিলেন।

ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অনুষ্ঠানে পৌরহিত্য করবেন বাঁশখালী ঋষিধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

উৎসবে সবার উপস্থিতি কামনা করেছেন সভাপতি চন্দন সিনহা, সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব ও অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর