বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪১ বার পঠিত
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং–১৮৪৩) কাপ্তাই নতুন বাজার শাখার কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী ৩০ আগস্ট নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি দিচ্ছেন নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি।

কাপ্তাই নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা, কার্যালয় ও সড়কের পাশে শোভা পাচ্ছে প্রার্থীদের রঙিন পোস্টার ও ব্যানার। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ২২৫ জন। ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবু বক্কর ছিদ্দিক ও মো. ইমান আলী। সহসভাপতি পদে মো. তোফাজ্জল হোসেন ও মো. মুসলিম উদ্দিন। সাধারণ সম্পাদক পদে মো. হারুনুর রশিদ, মো. দিদারুল আলম ও মো. মোজাহিদুল ইসলাম জুয়েল।

সহসাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. মিয়া হোসেন, মো. মনির আহমেদ, মো. ফারুক ও মো. শাহ আলম। সাংগঠনিক সম্পাদক পদে মো. রাসেল ফকির ও মো. রাজা মিয়া এবং সহসাংগঠনিক সম্পাদক পদে মো. কবির হোসেন ও মো. নাছির প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অর্থ সম্পাদক পদে মো. আমির হোসেন ও মো. সেলিম, দপ্তর সম্পাদক পদে মো. আরিফ হোসেন ও বাবু বাবলু কুমার নাথ এবং প্রচার সম্পাদক পদে মো. খায়রুল, মো. জামাল মিয়া ও মো. জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শহীদুল্লাহ, আলো বিকাশ চাকমা ধন্যা, মো. শামীম হোসেন ও মো. বায়েজিদ আলী।

নির্বাচন কমিশনার মো. কামাল হাকিম ও সদস্য সচিব মাহামুদুর রহমান জানান, আগামী ৩০ আগস্ট অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর