বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে মতবিনিময়

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৬ বার পঠিত
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার চর্চা ছড়িয়ে দিতে রাঙামাটির কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

সভায় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নজরুল বর্ষ উপলক্ষে বছরজুড়ে উপজেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংস্কৃতিচর্চা বাড়ানো, সৃজনশীলতা বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিযোগিতায় থাকবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুলসংগীতভিত্তিক একক নৃত্য। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নেবে।

আয়োজকেরা জানান, বিদ্যালয় পর্যায়ে প্রতিটি বিষয়ের প্রথম স্থান অধিকারীরা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

সভায় নজরুল বর্ষের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর