শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮৬ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়।

চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের  আহমেদ জানান, মঙ্গলবার (১৮ আগস্ট)   রাত  সাড়ে ৮টার দিকে চন্দ্রঘোনা থানা এলাকার আওতাধীন রাজস্থলী উপজেলার  বাঙালহালিয়া বাজারের দক্ষিণ পাশের ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানে মদ বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রনি হোসেন (২২), পিতা আব্দুল মোতালেব এবং জাহেদ হোসাইন (২০), পিতা জাহাঙ্গীর আলম। তারা উভয়েই চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পূর্ব কোদলা এলাকার জয় নগর পাড়ার বাসিন্দা।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম শাকের আহমেদ জানান, উদ্ধার করা মদ ও সিএনজি অটোরিকশা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর