বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের মিলনমেলা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪৬ বার পঠিত
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম: চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০০ ব্যাচ এর রজতজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী পারিবারিক পুনর্মিলনী ও বন্ধুদের মিলনমেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

নগরের ফয়’স লেক এলাকার সিপিডিএল গ্যালারিয়ায় অনুষ্ঠানের প্রথমদিন সহপাঠী ও তাদের পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ডা. নাজমুল হাসনাঈন নওশাদ ও সুইডেন প্রবাসী ডা. শুভ রক্ষিত এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যাচের পারস্পরিক বন্ধন ও পুনর্মিলনের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন স্থপতি মো. গোলাম রব্বানী চৌধুরী। অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে ছিল বন্ধুদের স্মৃতিচারণ, প্রবাসী বন্ধুদের ভিডিও বার্তা, শিশুদের জন্য জাদু প্রদর্শনী, কেক কাটা, আবৃত্তি পরিবেশনা প্রভৃতি। অনুষ্ঠানের অন্যতম আয়োজনে ছিল সাবেক শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা ও স্মৃতিচারণ।

পরে এসএসসি ২০০০ ব্যাচ এর রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ প্রকাশনা ‘ফিরতি ঘণ্টা’র মোড়ক উন্মোচন করেন শিক্ষকরা।

আয়োজন এর শেষে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষণীয় মেগার র‌্যাফেল ড্র। সমাপনী বক্তব্যে প্রকৌশলী আফরাহিম নূর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেষদিন কক্সবাজার ইনানীতে ‘এঙ্কর ইকো রিসোর্ট’ এ নিয়ে গেট টুগেদার অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর