মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে ধর্মীয় আচার পালন মাইকেল মধুসূদনের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা এবং কাপ্তাই বিএনপির সভাপতি   লোকমান আহমেদকে সংগঠক হিসেবে সম্মাননা কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত :  সভাপতি কবির হোসেন,সম্পাদক ঝুলন দত্ত  কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন  কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি কাপ্তাই বিএসপিআইয়ে সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ।

কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ

 

ঝুলন দত্ত কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম ১ নম্বর গেইটের নিরাপত্তা অফিস থেকে বিরল প্রজাতির ‘হোয়াইট-বার্ড কুকরি’ (White-barred Kukri) সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সাপটি কেপিএম ১ নম্বর গেইটের নিরাপত্তা অফিস এলাকায় দেখতে পাওয়া গেলে খবর পেয়ে ‘ওয়াইল্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর কাপ্তাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি ইমরান হোসেন ইমন ঘটনাস্থলে গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকারী ইমরান হোসেন ইমন জানান, সাপটি ‘পাকড়া উদয়কাল’ বা White-barred Kukri নামে পরিচিত এবং এটি নির্বিষ। সাপটি বিরল প্রজাতির হওয়ায় বর্তমানে তার হেফাজতে নিরাপদে রাখা হয়েছে।

তিনি আরও জানান, উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে, যাতে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা করা যায়।
স্থানীয়দের প্রতি বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের সাপ লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে সাপটিকে না মেরে সংশ্লিষ্ট উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়া উচিত।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর