মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২। কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে ধর্মীয় আচার পালন মাইকেল মধুসূদনের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা এবং কাপ্তাই বিএনপির সভাপতি   লোকমান আহমেদকে সংগঠক হিসেবে সম্মাননা কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত :  সভাপতি কবির হোসেন,সম্পাদক ঝুলন দত্ত  কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন  কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টা টায়  কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে উপজেলার  ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাজার ও জেটিঘাট এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম,কাপ্তাই থানার   অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে  র‍্যালিটি নতুন বাজার মেইন সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের এক পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। পরে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে বক্তব্য দেওয়া হয়।

এ সময়    রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ, কাপ্তাই থানার পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার  মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

র‍্যালি-পরবর্তী বক্তব্যে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি পায়। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর