মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ আগামীকাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর  রোটারি ক্লাব অব চিটাগাং সিটির বৃক্ষ রোপণ কর্মসূচি সুসম্পন্ন। ‎নিভে গেল হাজারো চুলার আলো: মইজ্জারটেকে এস আলমের চিনিকল বন্ধ, বিপন্ন হাজারো শ্রমিকের স্বপ্ন ‎‎‎বৃষ্টিতেই ডোবা, পটিয়ার হুলাইন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী ‎ইউরোপের হাইডেলবার্গে যখন বাজেন পটিয়ার ‘পাগলা গফুর’: লোকায়ত সুরের এক বিনির্মাণ রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য নাছের মেম্বারের ছেলে রাসেল নিহত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত 

‎‎‎বৃষ্টিতেই ডোবা, পটিয়ার হুলাইন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬২ বার পঠিত
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ

‎‎পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া থানাধীন হুলাইন গ্রামের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজারো বাসিন্দা। উপজেলার হুলাইন গ্রামের রওজাপুকুরের দক্ষিণ পাশ থেকে মাওলানা আব্দুল হামিদ শাহ (রঃ) বাড়ি হয়ে মিয়া বাড়ির গেইট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্তমানে তা যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

‎সরেজমিনে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ শত শত মানুষ যাতায়াত করেন। বিশেষ করে, প্রতি শুক্রবার ঐতিহ্যবাহী হুলাইন মুসা খাঁ জামে মসজিদে জুম্মার সালাত আদায়ের জন্য এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এই পথটি ব্যবহার করেন। তবে সড়কটির বর্তমান জরাজীর্ণ অবস্থার কারণে সাধারণ মানুষকে পায়ে হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়েছে।

‎স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কটি নিচু হওয়ায় বর্ষাকালের সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা কিংবা মোটরসাইকেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতিও এখন নেই। সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার হয়ে সড়কটি এখন যেন এক একটি ডোবায় পরিণত হয়েছে।

‎এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন দুর্ভোগ কেবল বেড়েই চলেছে। এই চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে পটিয়ার স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনামসহ সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী হুলাইন গ্রামবাসী। তারা সড়কটি দ্রুত উঁচুকরণ ও পাকাকরণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর