মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ আগামীকাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর  রোটারি ক্লাব অব চিটাগাং সিটির বৃক্ষ রোপণ কর্মসূচি সুসম্পন্ন। ‎নিভে গেল হাজারো চুলার আলো: মইজ্জারটেকে এস আলমের চিনিকল বন্ধ, বিপন্ন হাজারো শ্রমিকের স্বপ্ন ‎‎‎বৃষ্টিতেই ডোবা, পটিয়ার হুলাইন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী ‎ইউরোপের হাইডেলবার্গে যখন বাজেন পটিয়ার ‘পাগলা গফুর’: লোকায়ত সুরের এক বিনির্মাণ রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য নাছের মেম্বারের ছেলে রাসেল নিহত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪০ বার পঠিত
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলি রুদ্র, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রইহ্লা অং মারমা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন।
উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকারের দাবিতে সংঘটিত একটি ঐতিহাসিক গণআন্দোলন। আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এর চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর