মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ আগামীকাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর  রোটারি ক্লাব অব চিটাগাং সিটির বৃক্ষ রোপণ কর্মসূচি সুসম্পন্ন। ‎নিভে গেল হাজারো চুলার আলো: মইজ্জারটেকে এস আলমের চিনিকল বন্ধ, বিপন্ন হাজারো শ্রমিকের স্বপ্ন ‎‎‎বৃষ্টিতেই ডোবা, পটিয়ার হুলাইন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী ‎ইউরোপের হাইডেলবার্গে যখন বাজেন পটিয়ার ‘পাগলা গফুর’: লোকায়ত সুরের এক বিনির্মাণ রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য নাছের মেম্বারের ছেলে রাসেল নিহত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত 

জুয়ার আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৩: বিভাগীয় ব্যবস্থা ও আদালতে সোপর্দ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৫ বার পঠিত
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় ভুট্টার ক্ষেতে বসে জুয়া খেলার সময় এক পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

​আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল রোববার (২ আগস্ট) বিকেলে সদর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে তাদের হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী।

​আটককৃত পুলিশ সদস্যের নাম তারেক। তিনি মানিকগঞ্জ সদর থানায় কনস্টেবল পদে নিয়োজিত এবং ওই থানার ‘কিলো/ওয়ান’ গাড়ি চালক হিসেবে দায়িত্বরত ছিলেন। আটক অন্য দুইজন হলেন—পাবনার বেড়া উপজেলার চর কল্যাণপুর গ্রামের ফরহাদ এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের রুহুল।

​ঘটনার বিবরণ

​স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাসুদেবপুর এলাকার একটি ভুট্টা ক্ষেতের ভেতরের নির্জন স্থানে কনস্টেবল তারেকসহ মোট ছয়জন সদস্য মিলে জুয়ার আসর বসান। বিষয়টি টের পেয়ে গ্রামের সাধারণ মানুষ একজোট হয়ে সেখানে অভিযান চালান।

​জনতার উপস্থিতি টের পেয়ে আসর থেকে তিনজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও কনস্টেবল তারেকসহ তিনজনকে ধরে ফেলেন উপস্থিত লোকজন। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

​আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর একজন দায়িত্বশীল সদস্যের এমন কর্মকাণ্ডে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে জড়িত সকলের বিরুদ্ধে যেন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর