চট্টগ্রাম, ৩১ জুলাই: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী জোন-৫ এর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ জুলাই সকালে বিআইএ মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
জোন পরিচালক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মোরশেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং জোনের সহকারী সেক্রেটারি, চট্টগ্রাম মহানগরী জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মো. ফখরে জাহানের সঞ্চালনায় সকাল ৯টায় উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিবিরের কার্যক্রম শুরু হয়।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম বিভাগীয় জোন পরিচালক মোহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর, বিশিষ্ট পরিবেশবিদ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন চট্টগ্রাম মহানগরী শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, “ইসলামী আন্দোলন করা আমাদের সবার জন্য ফরজ। ইসলামী আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য হলো সমাজের সর্বস্তর থেকে ফাসেক ও খোদাদ্রোহী নেতৃত্ব উচ্ছেদ করে সৎ, যোগ্য এবং খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজেকে গঠন ও পরিশুদ্ধ করা। আন্দোলনের এই কঠিন দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত করার কোনো বিকল্প নেই। জ্ঞান অর্জন ছাড়া এ আন্দোলনে বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমাদের জ্ঞান অর্জনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম মহানগরী আমীর মো. নজরুল ইসলাম বলেন, “আমাদের ব্যবহারিক জীবনকে সুন্দর ও আদর্শিক করতে হবে। একদিকে যেমন চরিত্র ও ব্যবহার সুন্দর করতে হবে, অন্যদিকে দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জান ও মাল বিসর্জন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমরা মহান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবোনা।
উক্ত শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা জামায়াতের আমীর মোঃ নুরুল আলম।আকবরশাহ থানা জামায়াতের আমীর মোঃ আবদুল হান্নান চৌধুরী,ডিপ্লোমা ও প্রকৌশলী থানার আমীর ইন্জিনিয়ার রুহুল আমিন। হালিশহর থানা সেক্রেটারি মোঃ আবুল কালাম আযাদ,পাহাড়তলী থানা সেক্রেটারি মোঃ আহসানউল্লাহ,আকবরশাহ থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ডিপ্লোমা ও প্রকৌশলী থানার সেক্রেটারি ইয়াসিনসহ প্রমুখ দায়ীত্বশীলগন।