বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

উত্তরায় ১৪ নম্বর সেক্টর রাজউকের কোটি টাকার প্লট দখল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০৪ বার পঠিত
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ

মমতাজ উদ্দিন :- রাজধানী ঢাকার অভিজাত এলাকা উত্তরায় রাজউক কর্তৃক লিজকৃত একটি মূল্যবান প্লট জোরপূর্বক দখল এবং এর বৈধ লিজগ্রহীতাকে প্রাণনাশের হুমকির অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ১৪ নম্বর সেক্টরের ২১/এ রোডের ২/এ নম্বর প্লটের (স্মারক নং: ২৫.৩৯,০০০,০০০,০০৩,২৫৮৭৯৫) বৈধ লিজগ্রহীতা মমতাজ উদ্দিন (৫০) গত ৩০/১১/২০২৫ তারিখে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ২৯২৯)

দায়ের করেছেন। প্লট দখলের নেপথ্যে আওয়ামী লীগ সন্ত্রাসী:

জিডিতে মমতাজ উদ্দিন অভিযোগ করেছেন, প্লটটি লিজ নেওয়ার পর থেকেই স্থানীয় প্রভাবশালী এবং আওয়ামী লীগ সন্ত্রাসী হিসাবে পরিচিত রেজাউল করিম মোল্লা রেজু (পিতা: সুলতান মোল্লা, সাং: আহালিয়া মোল্লাপাড়া) এবং তার সহযোগী মনির হোসেন প্লটটি জবরদখল করে ভোগ করছেন।

দখলদাররা মমতাজ উদ্দিনকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। অভিযোগের সবচেয়ে গুরুতর দিকটি হলো, অভিযুক্তরা তাকে সরাসরি হুমকি দিয়ে বলেছে মাটির ৫০ ফুট

নিচে খুরে নিয়ে যাবে তবুও জায়গা ছাড়বে না। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী:

ভুক্তভোগী মমতাজ উদ্দিন জানান, তিনি গত তিন মাস ধরে মৌখিকভাবে দখলদারদের জায়গা ছেড়ে দিতে অনুরোধ করেছেন। কিন্তু তারা তা কর্ণপাত না করে উল্টো দলবল নিয়ে তাকে অনেক খারাপ ভাষায় গালাগালি করেন। সর্বশেষ গত ১৫/১১/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭.৩০ দিকে বিবাদীরা পুনরায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন।

মমতাজ উদ্দিন তার জিডিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দখলদারদের এমন আগ্রাসী আচরণের কারণে তিনি এবং তার পরিবারবর্গ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার রকিবুল ইসলাম জিডিটি প্রস্তুত করেন এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু জিডি সংক্রান্তে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্লট দখলের মতো গুরুতর অপরাধ এবং প্রাণনাশের হুমকির ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর