বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: ​চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রতি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

​গত শনিবার বিকেল ৫:০০ টায় মাহবুবুর রহমান সাগর পবিত্র কোরআন তেলাওয়াত,রুপনা দাশ গীতা পাঠ ও সংগঠনের শিল্পীদের পরিবেশিত মনোরম সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়।

​সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। তিনি নবনির্বাচিত পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম,সেখ ডা. ফজলে রাব্বি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী এবং বিশিষ্ট যন্ত্রী ও ‘স্পাইডার’-এর প্রতিষ্ঠাতা জেকব ডায়াস।

​এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাহবুবুর রহমান সাগর ও আনোয়ার হায়দার রাজিন।

​নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্বপ্রাপ্তরা হলেন—
​সভাপতি: জামাল আহমেদ
​সহ-সভাপতি: তাহের মিয়া, এম.এ. মুছা বাবলু, দোস্ত মোহাম্মদ, আশরাফ উদ্দিন মাহমুদ ও মোঃ ইলিয়াছ ইলু
​সাধারণ সম্পাদক: রকিবুল হাসান সোহেল
​সহ-সাধারণ সম্পাদক: আব্দুর রাজ্জাক, আনোয়ার হায়দার রাজিন, রেজাউল করিম মানিক ও সহিদুল হক চৌধুরী
​সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ মঞ্জুর আলম
​সহ-সাংগঠনিক সম্পাদক: হাছান ওসমান গনি লিটন
​অর্থ সম্পাদক: মুহাম্মদ আবুল কালাম
​সহ-অর্থ সম্পাদক: মোহাম্মদ ইরফান চৌধুরী
​ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ মাহবুবুর রহমান সাগর
​প্রচার সম্পাদক: ওমর আলী রনি
​মহিলা বিষয়ক সম্পাদক: আফরোজা সুলতানা শিউলি
​তথ্য ও প্রযুক্তি সম্পাদক: নাদিরা সুলতানা হেলেন
​সমাজসেবা সম্পাদক: মিজানুর রহমান সোহেল
​দপ্তর সম্পাদক: মো: আশিকুল আলম আশিক
​কার্যকরী সদস্য: মোঃ আকতার হোসেন, রায়হানুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান মিজান ও হাজী মোহাম্মদ ইসমাইল।
​অনুষ্ঠানে সংগঠনের সকল উপদেষ্টা, আমন্ত্রিত অতিথি এবং সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সুন্দর ও সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর