বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পুলিশ ক্যাম্পে পানি পান করে তিন সদস্য অসুস্থ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৭ বার পঠিত
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পুলিশ ক্যাম্পে পানি পান করে তিন সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় স্থাপিত একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের তিন সদস্য খাবার পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার সকালে এ ঘটনা ঘটলেও রাতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে ক্যাম্পে রাখা পানির ট্যাংক থেকে পানি নেওয়ার সময় কয়েকজন সদস্য পানিতে অস্বাভাবিক সাদা ফেনা দেখতে পান। এরপরও তিন সদস্য ওই পানি পান করলে কিছুক্ষণ পর পানিতে তীব্র দুর্গন্ধ টের পান এবং শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে কোনো ধরনের ক্ষতিকর পদার্থ মিশে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্ত তিন পুলিশ সদস্য বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। ঘটনার পরপরই পানির ট্যাংক পরিষ্কার করা হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ক্যাম্পে ব্যবহৃত পানীয় জল পাশের একটি বাড়ি থেকে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয়। কীভাবে পানিতে অস্বাভাবিকতা তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর