বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

দেশের কঠিন সময়ে বেগম জিয়ার দ্রুত সুস্থতা প্রয়োজন: হেফাজত আমির

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪০ বার পঠিত
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন চট্টগ্রাম–২ ফটিকছড়ি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর।

দোয়া মাহফিলে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেন, দেশের এই কঠিন সময়ে বেগম জিয়ার দ্রুত সুস্থতা প্রয়োজন। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ আরোগ্য দান করেন।

এ সময় বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি প্রধান স্তম্ভ। তাঁর সুস্থতাই দেশের মানুষের প্রত্যাশা।

মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর