বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০ বার পঠিত
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম, ২০ জুলাই: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সদস্যদের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান ও বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর দেওয়ানবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয় বিআইএ কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আকবরশাহ থানা জামায়াতের আমীর আব্দুল হান্নান চৌধুরী, বাকলিয়া থানা জামায়াতের আমীর সুলতান আহমদ, ইঞ্জিনিয়ার আতাহার উদ্দিন, চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান এবং ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সদস্য আবু বকর, সাইফুল তানভীর, এমদাদ হোসাইন, সালাউদ্দিন, শেখ মাসুম, মো. জাহিদ হাসান, সাদনান জাফর, ইমাম উদ্দিন আমিরী, আব্দুল্লাহ আল তাহসীন, আব্দুল মালেক ও মো. পারভেজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “শিক্ষাজীবন শেষ হওয়ার পর কর্মসংস্থান, পরিবার গঠন ও ভবিষ্যৎ জীবন নিয়ে স্বাভাবিকভাবেই নানা দুশ্চিন্তা তৈরি হয়। একজন ইসলামী আন্দোলনের কর্মীকে এসব বাস্তবতাকে ইতিবাচকভাবে মোকাবিলা করতে হবে। রাষ্ট্র ও সমাজের কল্যাণে অবদান রাখার নিয়তে বৈধ ও সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করার চেষ্টা করতে হবে। ছোট বা বড়, কোনো কাজই অবহেলার নয়। বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর যুগে টিকে থাকতে হলে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের বিকল্প নেই। ইসলামী আদর্শ ধারণ করে যুগোপযোগী দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “প্রত্যেক মানুষের কর্মজীবন, সাফল্য ও রিজিক এক রকম হয় না। রিজিকের ফয়সালা একমাত্র মহান আল্লাহর হাতে। তাই হতাশ না হয়ে সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখতে হবে, তাঁর কাছেই সাহায্য চাইতে হবে এবং সততা, পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে নিজের দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত জীবন, পেশাগত দায়িত্ব ও সাংগঠনিক দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রেখে একজন আদর্শ মুমিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা কোনো শিক্ষাজীবন বা নির্দিষ্ট পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একজন মুমিনের আজীবনের অঙ্গীকার। রাসূল (সা.)-এর যুগের সাহাবায়ে কেরামের জীবন, বিশেষ করে তাবুক অভিযানের ঘটনা আমাদের শেখায় যে, দ্বীনের দায়িত্ব পালনে অবহেলার পরিণতি কতটা কঠিন হতে পারে। তাই জীবনের কোনো অবস্থাতেই ইসলামী আন্দোলন, দ্বীনের দাওয়াত ও আত্মশুদ্ধির পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে শেষ নিঃশ্বাস পর্যন্ত অবিচল থাকার মানসিকতা নিয়েই আমাদের পথ চলতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক নুরুল আমিন চৌধুরী বলেন, “জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য হলো ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা নতুন শপথ নিয়ে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। আমাদের জান ও মাল যেন আজীবন আল্লাহর দ্বীনের পথে নিবেদিত থাকে, সেই অঙ্গীকার নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।”

বক্তারা সদ্য বিদায়ী ছাত্রশিবির সদস্যদের জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল কর্মী হিসেবে সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখার আহ্বান জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর