বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিএমইউজে’র দোয়া মাহফিল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯৪ বার পঠিত
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টায় সিএমইউজে মিলনায়তনে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পবিত্র কোরআন খতম করেন ১০ জন আলেম।

খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক ডেইলি টাইমস অব বাংলাদেশ’র ডিভিশনাল এডিটর সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাহী কমিটির সদস্য ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, সিএমইউজে র কোষাধ্যক্ষ ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, সিএমইউজে’র সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল মাওলা রিপন, শহীদুল ইসলাম, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল প্রমুখ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকরা বলেন, দেশের গণমাধ্যমের উন্নয়ন, সাংবাদিক সমাজের কল্যাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান চট্টগ্রামের সাংবাদিক সমাজ চিরদিন স্মরণ করবে।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর