বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ,ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫১ বার পঠিত
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর  উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ জুলাই ২০২৬) সকাল ১০টায় ওয়াগ্গাছড়া জোন সদর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে ৬টি পরিবারের মাঝে নগদ অর্থ, ৫টি পরিবারের মাঝে ঢেউটিন এবং ১টি পরিবারের মাঝে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় জোন কমান্ডার উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পারিবারিক অবস্থা ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বিজিবি বিভিন্ন সময় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও জানান, ব্যাটালিয়ন এর  পক্ষ থেকে ভবিষ্যতেও সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা অসচ্ছল পরিবারের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর