বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

৭ শতাধিক অসহায় পরিবার ফেল সৈয়দ হারুন ফাউন্ডেশনের ঈদ উপহার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগের আলোচিত মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে এবারো প্রায় ৭ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানবিক ব্যক্তিত্ব লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদ হাসান রাকিবের সঞ্চালনায় উক্ত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজ সেবক আবদুল্লাহ আল মামুন, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবি এম শাহাদাত হোসেন, উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান আবদুল হান্নান লিটন, বিশিষ্ট সমাজ সেবক সহিদ উল্যাহ, হোসেন শহিদ সরোয়ার্দী, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন,আবু ইউসুফ মজুমদার,শাহাদাত হোসেন সাধন মেম্বার,হারুনুর রশীদ হারুন,ফাউন্ডেশনের আহবায়ক ইমরান হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক বলেন হাতের আঙ্গুলের ভোটের কালির দাগ না শুকাতেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়ে গেছে,১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, খাল খনন শুরু হচ্ছে,অচিরেই কৃষি কার্ড দেয়া শুরু হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য জনাব ফারুক হুশিয়ারি দিয়ে বলেন, আপনারা অনেক নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছেন এটা সত্য,তবে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না,তাদের বিচার করবে আইন,পুলিশ।

ক্ষমতার অপব্যবহার করে, চাঁদাবাজি,টেন্ডারবাজি বরদাশত করা হবে না।পরে প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ অসহায়দের মাঝে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর