বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

হালিশহর ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে বুখারী সম্পন্ন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২৬ বার পঠিত
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের হালিশহরে অবস্থিত ঐতিহ্যবাহী হালিশহর ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল, খতমে বুখারী ও দস্তারবন্দী অনুষ্ঠান গত ১৪ ডিসেম্বর ২০২৫, রোজ রবিবার অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য, শালীনতা ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ মাহফিল ইসলামী শিক্ষা ও আদর্শ চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে দেশের খ্যাতনামা আলেমে দ্বীনগণ তাশরীফ এনে ইলমে দ্বীনের গুরুত্ব, নারীর চরিত্র গঠন, পর্দা ও তাকওয়ার অপরিহার্যতা এবং কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী বয়ান পেশ করেন। তাঁদের বক্তব্যে নারীদের দ্বীনি শিক্ষায় আলোকিত হয়ে পরিবার ও সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মাহফিলে উম্মুল মাদারিস হাটহাজারী বড় মাদরাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা খলিল আহমেদ কাসেমী কোরাইশী দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপনী শিক্ষার্থীদের আখেরী দরস প্রদান করেন। হিফজুল কুরআন সমাপনী শিক্ষার্থীদের পাগরী প্রদান করেন আল্লামা ওবাইদুল্লাহ হামজা সাহেব। এছাড়াও আলোচনা পেশ করেন চারিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল করিম, অত্র মাদরাসার শাইখুল হাদীস মুফতি ওসমান সাদেক সাহেব, মাওলানা নাইমুল ইসলাম, মাওলানা ওবাইদুল্লাহসহ উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম।

মাহফিলে এলাকার নারী, অভিভাবক, শিক্ষার্থী ও ওলামায়ে কেরামের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে। ধর্মীয় শালীনতা বজায় রেখে সুশৃঙ্খলভাবে পুরো মাহফিল পরিচালিত হয়।

অনুষ্ঠানে মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ ইউনুস আলী বলেন,“নারী শিক্ষা ও আদর্শবান প্রজন্ম গঠনের লক্ষ্যে এ ধরনের দ্বীনি আয়োজন অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং সকলের সার্বিক সহযোগিতায় আজকের মাহফিল সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।”

মাহফিলের সমাপ্তিতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও হেদায়াত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালিত হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর