বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

হাতিয়ায় ১৬শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ, ১জন আটক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১৫ বার পঠিত
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ

হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ১৬শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে যৌথবাহিনী। এসময় তেল মজুত এর সাথে জড়িত থাকায় ফারুক নামে একজনকে আটক করা হয়।

বুধবার(২২ এপ্রিল) দুপুরে জব্দকৃত তেল হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

আটক মো. মফিজ উদ্দিন ফারুক উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ইয়াহিয়া মাস্টারের ছেলে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে তমরদ্দি বাজারের উত্তর পাশে এক মোটরপার্স দোকান থেকে ৮ ড্রাম (১৬ শত লিটার) তেল জব্দ করে। পরে ফারুক এসে দাবি করেন যে- সে এসব তেলের মালিক।

ফারুকের ভাই মেজবাহ উদ্দিন শামীম অভিযোগ করে বলেন, তাদের বাল্কহেডের জন্য বৈধভাবে এসব তেল নেওয়া হয়েছিল।

এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে এসব তেল জব্দ করা হয়। তেলের মালিক ফারুক’কে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর