বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

হাতিয়ায় যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৬ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ

উপজেলা প্রতিনিধি,হাতিয়া(নোয়াখালী): নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক।


বৃহস্পতিবার(২৬ মার্চ) বিকেল পোনে ৫টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা মো. আবুল কাশেম।

এর আগে একইদিন ভোর ৪টায় নোয়াখালীর হাতিয়া উপজেলার আফাজিয়া বাজার এবং হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত এলাকা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আফাজিয়া আজিমপুর ৮নং ওয়ার্ডের অলি উল্ল্যাহ’র ছেলে মো. কামাল উদ্দিন(৩৯) ও একই উপজেলার মাইনুদ্দিন বাজার এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম(৪৩)।

জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

‎আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে বলে জানান হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর