বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮৩ বার পঠিত
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ

নূরুল আমিন সোহেল: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বন্যাকবলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন *সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ*। সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আবু হেনা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের *সাধারণ সম্পাদক সালাহউদ্দিন চৌধুরী*। এছাড়াও তাসবিদুল কোরআন দাখিল মাদ্রাসার সাবেক ও ভারপ্রাপ্ত সুপার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগের সময় সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে মানবতার সেবায় আরও এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা সবাইকে মানবিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা হলেও কষ্ট লাঘবে সহায়ক হবে।

অনুষ্ঠি‌তি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর