বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯১ বার পঠিত
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: মাটিরাঙ্গা সেনাজোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দূর্গম এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারী) সকাল ৯:০০ দিকে মাটিরাঙ্গা জোন আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবি। উক্ত কর্মসূচী উপলক্ষ্যে শীতার্ত ও অসহায় ৩০০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও প্রায় ৩৫০ জন পাহাড়ী ও বাঙালি জনগনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, মেজর মো: সামিউল হক উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ এবং কম্বল পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙ্গা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান সকলের উদ্দেশ্যে বলেন, এখন থেকে প্রতি শনিবার মাটিরাঙ্গার বিভিন্ন জনবহুল এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর