বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

সেনবাগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন জয়নুল আবদিন ফারুক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১১ বার পঠিত
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ২:২৬ পূর্বাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি:ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগ সরকারি হাসপাতালের ভিতর ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।

শনিবার উক্ত পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন,সেনবাগ সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামাল হোসেন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক বাবুল,পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ,বিএনপি নেতা রহিম উল্যাহ চৌধুরী সুজন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার উল্যাহ আজাদ, চান্দন হোসেন রাজু,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন, সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর যুবদলের আহবায়ক মোকারম হোসেন,যুবদল নেতা নুর নবী রাজু, ইমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ প্রমুখ।

এ সময় বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আমরা সেনবাগ হাসপাতাল দিয়ে শুরু করলাম,প্রতি শনিবার সারা সেনবাগে খাল বিল, নর্দমা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে।

এ সময় তিনি জনপ্রতিনিধিদের ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ দেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর