শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জাল-সহ ৬ শিকারি গ্রেফতার, নৌকা জব্দ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৫ বার পঠিত
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ

শেখ তাইজুল ইসলাম মোংলা বাগেরহাট: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বন্যপ্রাণী ও মাছ শিকারের অপরাধে ৬ বন অপরাধীকে গ্রেফতার করেছে বন বিভাগ। আজ ১০ অক্টোবর ২০২৬, শনিবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকার হলদী খাল থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল এবং অপরাধে ব্যবহৃত ২টি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান-এর নেতৃত্বে বনকর্মীদের একটি চৌকস দল হলদী খালে নিয়মিত টহল পরিচালনা করছিল। টহলকালে সুন্দরবনে প্রবেশের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বনে অনুপ্রবেশকারী এই অপরাধী চক্রটিকে দেখতে পান বনকর্মীরা।

অনুপ্রবেশকারীরা নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের খালে মাছ শিকারের পাশাপাশি সুন্দরবনের বন্যপ্রাণী ও হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতেছিল। বিষয়টি টের পেয়ে বনকর্মীরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ৬ আসামীকে হাতেনাতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— মোংলা থানার ছবেদখান এলাকার হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ।

চাঁদপাই রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বনের পরিবেশ নষ্টকারী ও কোনো প্রকার বন অপরাধীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর