বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৮ বার পঠিত
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম: মিয়ানমারে পাচারকালে দুটি ইঞ্জিনচালিত বোটসহ ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার এবং ২৩ চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বঙ্গোপসাগরে নৌবাহিনীর টহল চলাকালে কুতুবদিয়া বহির্নোঙর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আইএসপিআর সূত্রে জানা গেছে, একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে ৪৬ মাইল অদূরে সন্দেহজনক দুটি কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনী জাহাজ বোট দুটিকে তল্লাশির জন্য থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে।

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ এবং ‘এফবি রুনা আক্তার’ নামের দুইটি বোট আটক করে। আটক বোটগুলো তল্লাশি করে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট এবং ৩২টি মোবাইল জব্দ করা হয়। এ সময় চোরাকারবারি দলের ২৩ সদস্যকেও আটক করা হয়। আটক ব্যক্তিদের সূত্রে জানা যায়, বেশি মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে জব্দ করা সিমেন্ট ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর