বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

সিটি গেইট ক্রিকেট প্রিমিয়ার লীগ সিজন–০২ এর শুভ উদ্বোধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ

কামরুল হাসান : ডেকর ওয়ার্ল্ড নিবেদিত সিটি গেইট ক্রিকেট প্রিমিয়ার লীগ সিজন–০২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে ক্রিকেটপ্রেমী দর্শক ও ক্রীড়ানুরাগীদের উপস্থিতিতে টুর্নামেন্টের পর্দা ওঠে।

বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী আলহাজ্ব মোহাম্মদ নেছার আহমেদ সভাপতিত্বে ও মোহাম্মদ রাসেল সঞ্চালনায় এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আলহাজ্ব মো: সরোয়ার আলম। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ নং ওয়ার্ডের বিএনপি সদস্য মো: নাছির উদ্দিন, ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক উদ্দিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য মো: সিরাজ উদ্দিন ও আলহাজ্ব ফারুক আজম।

অনুষ্ঠানে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোতে স্থানীয় ক্রিকেটারদের প্রতিভা বিকাশের পাশাপাশি এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর