বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন: ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো সিন্দুকছড়ি জোন, বাংলাদেশ সেনাবাহিনী

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮৯ বার পঠিত
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ

মাঈন উদ্দিন বাবলু,গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি-এর সিন্দুকছড়ি জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ ০৪ মার্চ ২০২৬ (বুধবার) গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মুড়াপাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায় কর্তৃক আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের “শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ সেনাবাহিনী অর্থ সহায়তা প্রদান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী এবং ক্যাপ্টেন মোঃ আসিফ বিন ফারুক উপস্থিত থেকে অনুষ্ঠান পরিদর্শন করেন। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজকদের নিকট নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত। এ ধরনের উদ্যোগ পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

স্থানীয় আয়োজকরা বাংলাদেশ সেনাবাহিনী-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর