রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাই বিএসপিআইয়ে সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ। লোহাগাড়া সদর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আবদুস সামাদ আজাদ স্পোর্টস ইকোনমিকে অর্থনীতির মূলধারায় নেওয়ার উদ্যোগ: আমির খসরু কাপ্তাই-রাঙামাটি সড়কে সাড়ে তিন ঘণ্টা বন্যহাতির অবস্থান বন বিভাগের তৎপরতায় রক্ষা পেলেন বহু যাত্রী ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, যাচাই ছাড়া তথ্য প্রচার না করার আহ্বান মনসা পূজা ঘিরে রাইখালী ছাগলের হাটে পাহাড়ি ছাগলের কদর বেশি নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী নওগাঁয় টেপেন্ডাডল টাবলেট সহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাপ্তাইয়ের সাংস্কৃতিক সংগঠন  স্বরবৃত্তের আয়োজনে বর্ষা বরণ। কাপ্তাইয়ে এসএসসির ফল বিপর্যয়, দাখিল-কারিগরিতে সন্তোষজনক

সাফল্যের চূড়ায় সেন্ট জেভিয়ার্স: চট্টগ্রামে এসএসসিতে ১০০% পাসের চমক!

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৬ বার পঠিত
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের গৌরব অর্জন করেছে চট্টগ্রামের সেন্ট জেভিয়ার্স স্কুল।

গত ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশিত এসএসসি-২০২৬ সালের ফলাফলে চট্টগ্রামের শত শত স্কুলের সঙ্গে তুমুল প্রতিযোগীতায় চট্টগ্রামের ২১টি স্কুল শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে। এরমধ্যে চট্টগ্রামের সেন্ট জেভিয়ার্স স্কুল শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।

সেন্ট জেভিয়ার্স স্কুলের সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের এসএসসি ব্যাচের দশম শ্রেণির A এবং B শাখার শ্রেণি শিক্ষক ছিলেন যথাক্রমে সিনিয়র শিক্ষক মোহাম্মদ হেলাল এবং সিনিয়র শিক্ষিকা শিউলি সরকার। শতভাগ পাশের পাশাপাশি চট্টগ্রাম বোর্ডের মেধা তালিকায় তেত্রিশ তম ছাত্রী তাসলিম এহতেশাম সিনিয়র শিক্ষক শিউলি সরকারের দশম খ শাখার ছাত্রী।

স্কুলের ছাত্রছাত্রীদের অভূতপূর্ব এই সাফল্যে শুরু থেকেই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনন্দ এবং উচ্ছ্বাস বিরাজ করছে। শতশত স্কুলের ভিড়ে সেন্ট জেভিয়ার্স স্কুলের শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে যাতে বজায় থাকে এজন্য শিক্ষক এবং অভিভাবকবৃন্দ একে অপরের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর