বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার কার্যক্রমে সোমবার রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬০ বার পঠিত
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বহুল আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার কার্যক্রমে সোমবার রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

সকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অন্য আসামিদের সোমবার সকালে কড়া পুলিশি পাহারায় কারাগার থেকে আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষীদের জেরা নিয়ে বারবার সময় চাওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

সোমবারও চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জেরা শেষ না হওয়ায় আদালত আগামী ২০ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

প্রসঙ্গত,২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। মামলায় মোট ৩৯ আসামির মধ্যে ২৭ জন কারাগারে থাকলেও ১২ জন এখনও পলাতক।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর