বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

সফল পটিয়া থানা পুলিশ: ভুলবশত বিকাশ নম্বরে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার!

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১৪ বার পঠিত
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, পটিয়া: ভুলবশত অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পটিয়া থানা পুলিশ। প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পুলিশের আন্তরিক তৎপরতায় মাত্র ৪ দিনের মাথায় এই অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।

​গত ০২ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৮:০০ ঘটিকার সময় চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াছ (২৯) পটিয়ার চান্দার বাড়ী এলাকায় অবস্থানকালে তার ব্যক্তিগত বিকাশ নম্বর থেকে টাকা পাঠাতে গিয়ে ভুলবশত একটি অজ্ঞাত নম্বরে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা পাঠিয়ে ফেলেন।

উদ্ধার প্রক্রিয়া:

টাকা হারানোর পর মোঃ ইলিয়াছ দ্রুত পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পটিয়া থানার এসআই (নিঃ) মোঃ জুয়েল উদ্দিন তদন্ত শুরু করেন। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান ও তথ্য সংগ্রহ করে আজ ০৬ মে ২০২৬ খ্রিঃ তারিখে উক্ত টাকা সম্পূর্ণ উদ্ধার করতে সক্ষম হন।

টাকা হস্তান্তর:

আজ দুপুরে পটিয়া থানা প্রাঙ্গণে উদ্ধারকৃত ৫০ হাজার টাকা মোঃ ইলিয়াছের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। হারানো টাকা ফেরত পেয়ে ইলিয়াছ পটিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর