শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে ভিডিও কনফারেন্স

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ

মো. রাজন মিয়া, শেরপুরঃ শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের জেলা প্রশাসকদের অংশগ্রহণে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরা যুক্ত হন।

শেরপুরের অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ. ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার) মিজ. আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, রাজনীতিবিদ আব্দুল বাতেন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শিশুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, সুস্থ বিকাশ ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি দেশের শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিশুদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে শিশু একাডেমির অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর