বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সেনবাগে আলোচনাসভা ও মিলাদ মাহফিল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯৯ বার পঠিত
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি:বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন।

শনিবার সেনবাগ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব মো: সহিদ উল্যাহর সঞ্চালনায় উক্ত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌর বিএনপির আহবায়ক ফারুক বাবুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যা বিএসসি,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো:ইলিয়াস,পৌর বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোস্তফা, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, আবু ইউসুফ মজুমদার,বিএনপি নেতা এডভোকেট বেলায়েত হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,জাসাস নেতৃবৃন্দ।

আলোচনা শেষে সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সুস্থতা সহ দীর্ঘ হায়াতের জন্য দোয়া করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর