বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

শহীদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও ফারুক হোসেনের মর্যাদাকে রক্ষা করতে হবে -মুহাম্মদ নজরুল ইসলাম

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮৯ বার পঠিত
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের আয়োজনে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের ফল বিতরণ অনুষ্ঠিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৫ টায় নগরের ইপিজেড থানা লেভার কলোনির এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের অফিস সম্পাদক মুহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাংস্কৃতি মানে শুধু নাচ গান নই মহান আল্লাহর ইবাদতও সাংস্কৃতির অংশ। তাই সকলকে বড় হওয়ার সাথে সাথে নামাজ পড়তে হবে। কুরআন হাদীস ইসলামী সহিত অধ্যয়ন করা এবং হামদ, নাত পরিবেশনও সাংস্কৃতির পরিপূরক। ২৪ এর জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও ফারুক হোসেনও স্বৈরাচারীর বিরুদ্ধে এবং অপসংস্কৃতি থেকে মুক্ত হয়ে শুদ্ধ সাংস্কৃতি প্রতিষ্ঠার আন্দোলনে গিয়ে শহীদ হয়েছিলেন।

তিনি আরো বলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে সংখ্যাগরিষ্ট মানুষের ঈমান আকীদাহর ভিত্তিতে পরিচালিত হচ্ছে। প্রচলিত অর্থে নাচ গানকেই অনুষ্ঠানিকতা সংস্কৃতি মনে করা হয়। প্রকৃতপক্ষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কার্যক্রমই সাংস্কৃতিক অংশ।অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিশুর মাঝে মৌসুমি ফল বিতরন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারীয়েট সদস্য মোবারক হোসেন, সাগরিকা জোন সভাপতি শিল্পী আব্দুশ শাকুর, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম, ডাক্তার কামাল হোসেন প্রমূখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর