শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫০ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ

শেখ তাইজুল ইসলাম বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক কিশোর শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাহিন প্রতিবেশী মোরেলগঞ্জ উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের বিচ্ছেদ হলে সে স্বজনদের সাথে শরণখোলার গোলবুনিয়া আবাসন পল্লীতে বসবাস শুরু করে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পড়াশোনায় আগ্রহ থাকলেও সংসারের অভাব অনটনের কারণে শেষ পর্যন্ত তা চালিয়ে যেতে পারেনি মাহিন।

বাধ্য হয়েই জীবিকার তাগিয়ে শিশুশ্রমে জড়িয়ে পড়ে সে ইদানীং স্থানীয় বাসিন্দাদের অনুরোধে নারিকেল ও সুপারি পাড়ার কাজ করছিল মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, বাবা খুলনায় আলাদা থাকার পর থেকে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে তারা আবাসন পল্লীতে দিন কাটাচ্ছিলেন।

বৃহস্পতিবার সকালে গোলবুনিয়া গ্রামের বাসিন্দা রহমান তালুকদারের বাড়িতে নারিকেল পাড়ার জন্য গাছে ওঠে মাহিন গাছে ওঠার কিছুক্ষণের মধ্যেই অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে সে এতে মারাত্মক আহত হলে আশপাশের লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার দ্রুত অবনতি হতে থাকে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন পরবর্তীতে খুলনায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মাহিন।

এ ঘটনায় শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, গাছ থেকে পড়ে এক কিশোরের প্রাণহানির খবর পাওয়ার পর পরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর