শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের নির্দেশে প্রশিকার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও কীটনাশক বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৬ বার পঠিত
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধনের লক্ষে বিশেষ কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’।

আজ (১৪ অক্টোবর, ২০২৬) প্রশিকার লক্ষ্মীপুর সদর শাখার উদ্যোগে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট, কীটনাশক বিতরণ এবং দিকনির্দেশনামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়।

কর্মসূচিতে প্রশিকা লক্ষ্মীপুর সদর শাখার ব্যবস্থাপক এ কে বাহারের নেতৃত্বে উপস্থিত ছিলেন শাখার ক্যাশ অফিসার মোঃ শাহীনুর রহমান এবং সংশ্লিষ্ট এলাকার ক্রেডিট অফিসারবৃন্দ। এছাড়াও কর্মসূচিতে প্রশিকার মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

দিনব্যাপী এই কার্যক্রমে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমানো পানি অপসারণের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। সচেতনতা বৃদ্ধির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি মশা নিধনে কার্যকরী কীটনাশকও বিতরণ করা হয়।

প্রশিকার শাখা ব্যবস্থাপক এ কে বাহার জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে তাদের এই ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক কার্যক্রম ও কীটনাশক বিতরণ অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর