বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

লক্ষীপুরে পৌর প্রজন্ম ৭১-এর শীর্ষ পদে ইয়াছিন আরাফাতকে দেখতে চায় তৃণমূল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭২ বার পঠিত
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: লক্ষীপুর পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সুসংগঠিত করতে ‘লক্ষীপুর পৌর প্রজন্ম ৭১’-এর আগামী কমিটিতে সভাপতি হিসেবে সাবেক ছাত্রনেতা মোঃ ইয়াছিন আরাফাতকে দেখতে চান স্থানীয় সাধারণ নেতা-কর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, মোঃ ইয়াছিন আরাফাত লক্ষীপুর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রজন্ম ৭১, লক্ষীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন।

স্থানীয় নেতা-কর্মীদের দাবি, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও প্রতিকূল সময়ে রাজপথে অন্যতম অগ্রগামী ও দুঃসময়ের কাণ্ডারী ছিলেন সংগ্রামী এই ছাত্রনেতা। যেকোনো ক্রান্তিলগ্নে এবং নেতা-কর্মীদের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন এবং আছেন।

পৌর এলাকার তৃণমূল নেতা-কর্মীদের একাংশ জানান, আগামী দিনে লক্ষীপুর পৌর প্রজন্ম ৭১-কে একটি শক্তিশালী ও সুশৃঙ্খল ইউনিট হিসেবে গড়ে তুলতে মোঃ ইয়াছিন আরাফাতের মতো পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বের কোনো বিকল্প নেই। যোগ্যতার ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচিত করলে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর