শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে অবহেলিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৬৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ এগারো বছর পবিত্র রমজান মাসের শেষ সপ্তাহে দুস্থ এবং অবহেলিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছেন রোটারি ক্লাব অব চিটাগাং সিটি।

নগরীর ফিরোজ শাহ কিন্টার গার্টেন স্কুলে স্হিত রোটারি লিটারেসী স্কুলে আজকে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আনোয়ারুল কবির চৌধুরীর নেতৃত্বে ৫০টি দুস্থ এবং অসহায় পরিবারের নিকট ঈদ সামগ্রী বিতরণ করেন।

উপস্থিত ছিলেন ক্লাব চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শরীফুর রহমান, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশীষ বড়ুয়া, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান জাকারিয়া সোহেল, রোটারিয়ান অসীম বিশ্বাস এবং রোটারিয়ান সাফায়েত হোসেন।রোটারি লিটারেসী স্কুলের শিক্ষিকা রাহেলা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্কুলের পরিচালক রাশেদা রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম এবং ক্লাবের প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান কামরুন নাহার।

রোটারিয়ানগন বক্তব্যে বলেন, রোটারি লিটারেসী স্কুল ক্লাবের স্হায়ী প্রজেক্ট তাই আমাদের ভালবাসা এবং আন্তরিকতা এতে নিহিত আছে, তাই সংশ্লিষ্টদের আরো আন্তরিক হওয়ার আহবান জানান। স্স্কুলের সন্মানিত পরিচালক, শিক্ষকগন,স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ এবং রোটারিয়ানগন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত ঐতিহ্য বাহী শিশু সংগঠন শিশুদের পাঠশালার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর