বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

রিল বানিয়ে মিলবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০৩ বার পঠিত
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি জানান, বিএনপির উদ্যোগে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়াসহ মোট ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের প্রতিযোগী এক মিনিটের একটি রিল তৈরি করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) ফেসবুক পেজের নির্ধারিত ইভেন্টে পোস্ট করতে পারবেন।

ড. মাহদী আমিন বলেন, প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন। বিজয়ী নির্বাচন করা হবে ৩০ শতাংশ জনমত এবং ৭০ শতাংশ জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে। আজ থেকেই প্রতিযোগিতা শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের চিন্তা, ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।

‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন ও ধারণা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করেন তিনি।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর